ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৫ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (1)রাজধানীর কদমতলীতে শুক্রবার রাতে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পরে তার কাছে থাকা আট লাখ টাকা ছিনতাই করে। ব্যবসায়ীর নাম মো. ফালান (৩২)। তিনি ওই এলাকায় ভাঙ্গারী ব্যবসা করেন।

আহত ব্যবসায়ী ফালান জানান, রাতে হাড্ডি ফ্যাক্টরী গলির সামনে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ওই সময় তার ব্যাগে থাকা ৭ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা।

তার অভিযোগ, স্থানীয় কালু, চুন্নুসহ ৪/৫ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে এ টাকা লুট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

কদমতলী থানার উপ-পরিদর্শক খয়রাব হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর এ ঘটনায়  ৩/৪ জনকে আটক করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G