ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরেছেন খালেদা: প্রধানমন্ত্রী

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৫ সময়ঃ ৯:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

pmবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন মাসের ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী মনে করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে বিজয়ের মালা পরে ঘরে ফিরবেন। কিন্তু ৯২ দিনেও তিনি তা পারেননি। উনি গুহা থেকে বের হয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে আদালত থেকে জামিন পেয়ে ঘরে ফিরেছেন।

তিনি বলেন, বিএনপিও ভাঙা রেকর্ডের মতো অকার্যকর হরতাল ডেকেছিল। কিন্তু জনগণ সে হরতাল মানেনি।

শেখ হাসিনা বলেন, ‘এই বিজয় জনগণের, এই বিজয় ধরে রাখতে হবে। আর কেউ যেন উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

প্রতিক্ষণ/এডি/মামুন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G