ব্যায়াম না করেই শরীর সুস্থ রাখবেন যেভাবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৯:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৯ পূর্বাহ্ণ

লাইফস্টাইল, প্রতিক্ষণ ডটকম:

images (3)রাস্তায় বের হলেই  অনেক বেশি মোটা মানুষ নজরে পড়ে আপনার? কারণ বর্তমান যুগের মানুষের মুটিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি বেড়েছে। এর কারণ কিন্তু আবহাওয়া বা অন্য কিছু নয়। কাজে ব্যস্ততার কারণে শারীরিক পরিশ্রমের কিছু করা এবং ব্যায়াম করতে পারি না আর এ কারনেই বেশ মুটিয়ে যাচ্ছি আমরা।

আমাদের কাজ বেশীরভাগ সময়েই হয়ে থাকে বসা ধরণের। কাজের মাধ্যমেও শরীরকে ফিট রাখার সাধারণ নিয়ম থেকেও দূরে সরে এসেছি আমরা। আর এই কারণেই আমাদের মুটিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে চলেছে দিনকে দিন।

ব্যায়াম না করেও কিছু কাজ করে নিজেকে ফিট রাখতে পারেন আপনি। চলুন জেনে নেয়া যাক সে সম্পর্কে।

১. অফিস থেকে ফেরার সময় কিংবা আশেপাশে যাওয়ার সময় রিক্সা নয় হেঁটে যান অথবা যতোটা পারেন হাঁটাহাঁটির চেষ্টা করুন দিনে কিছুটা সময় পেলেই।

২. একেবারেই ব্যায়াম হচ্ছে না? তাহলে কিছু কেনার চিন্তায় নয়, শুধু জিনিসপত্র দেখতেই ঘুরে আসুন শপিং সেন্টার গুলো। এতে করে কিন্তু ব্যায়ামের মতোই ফল পাবেন।

৩. দ্বিতীয়তলায় উঠতে গেলেও লিফটের দিকে ছুটে যান? তাহলে এই কাজটিও বন্ধ করুন। সিঁড়ি ব্যবহার করুন যদি ৬ তলাতেও উঠতে হয়। এতে লাভ আপনারই।

৪. সকালে ২০ টি দড়ি লাফ এবং সন্ধ্যায় ২০ টি দড়ি লাফ দিন। কতক্ষণই আর লাগবে, মাত্র ১০ মিনিট। চেষ্টা করুন এভাবেই, পরে লাফের সংখ্যা বাড়িয়ে দিন।

৫. সময় পেলেই নাচুন। হাস্যকর মনে হলেও এটি কিন্তু অনেক ভালো ব্যায়াম। আপনাকে সেরা নাচিয়ে হতে বলা হয় নি। ৫ মিনিট সময় পেলে গান ছেড়ে নাচুন যেভাবে পারেন। অথবা গোসলের সময় শাওয়ারের নিচে দাড়িয়ে না থেকে একটু হাত পা ছুঁড়ে নিন। এতেও কিন্তু অনেক ভালো কাজ হবে।

৬. দুপুর এবং রাতে খাওয়ার পর বসে বা শুয়ে পড়বেন না। হাঁটাহাঁটি করে নিন অথবা শারীরিক কোনো কাজে ব্যস্ত থাকুন কিছুটা সময়। খাবার হজম হওয়ার সুযোগ দিন। এতে থাকতে পারবেন ফিট।

৭. হুটহাট স্ন্যাকস খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। এবং তখন হাতের কাছে পাওয়া অস্বাস্থ্যকর খাবার বেশি খেয়ে ফেললে মুটিয়ে যাওয়া এবং অসুস্থ হওয়ার সমস্যায় পড়তে দেখা যায়। তাই হাতের কাছে রাখুন বাদাম, ফল ধরণের স্বাস্থ্যকর খাবার। এতে থাকবেন ফিট ও সুস্থ।

প্রতিক্ষণ/এডি/সবুজ

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G