ব্লগারে যৌনতা নিষিদ্ধ করল গুগল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৯ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

imagesজনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম ব্লগারে যৌনতার রমরমা ঠেকাতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে গুগল। এখন থেকে ব্লগারে অশ্লীল গদ্য বা ছবি প্রকাশ করা যাবে না।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ মার্চ থেকে অনলাইনে সবার দেখার জন্য অশ্লীল ছবি, যৌনতা উদ্দীপক ভিডিও, গ্রাফিকস-এর মাধ্যেমে প্রদর্শিত নগ্ন ছবি ব্লগারে দেখানো যাবে না।

জানা গেছে, আর কিছু দিনের মধ্যে নতুন কনটেন্ট নীতিগুচ্ছ আনতে চলেছে গুগল। তার দৌলতে যে সমস্ত ব্লগে যৌনতাপূর্ণ গদ্য অথবা ছবি রয়েছে, সেসব ব্লগ মুছে না ফেলে সেগুলো ব্যক্তিগত হিসেবে চিহ্নিত করে দেওয়া হবে।

সেক্ষেত্রে সংশ্লিষ্ট কনটেন্ট শুধুমাত্র ব্লগের স্বত্বাধিকারী ও অ্যাডমিন দেখতে পাবেন। এছাড়া এই ব্লগ যাঁদের সঙ্গে ব্লগার অ্যাকাউন্টের মালিক শেয়ার করবেন, তাঁরাই কেবল দেখতে পাবেন।

গুগলের নতুন নীতি অনুযায়ী, যাঁরা নিজেদের ব্লগ পুরোপুরি সরিয়ে নিতে চান, তাঁরা ডটএক্সএমএল ফাইল আকারে তা এক্সপোর্ট করতে পারবেন বা গুগল টেক আউটের সাহায্য নিয়েও ছবি ও টেক্সট সরিয়ে নেওয়া যাবে। অবশ্য, শিক্ষা, শিল্প, তথ্যচিত্র ও বিজ্ঞান বিষয়ক ভিডিও ও ছবির ক্ষেত্রে তা ব্লগারে রাখার অনুমতি দেবে গুগল।

আপাতত ব্লগার সেটিংসে ‘প্রাপ্তবয়স্ক’ চিহ্নিত করে রাখলে যৌনতাপূর্ণ কনটেন্ট রাখার সুযোগ দেয় গুগল। গুগল কর্তৃপক্ষের বক্তব্য, পর্নোগ্রাফি দেখিয়ে অর্থ উপার্জন রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কারণেই সংস্থার নীতিতে বিশেষ পরিবর্তন আনা হয়েছে।

আগামী ২৩ মার্চ থেকে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G