ভাবীকে খুন করলো দেবর

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো, প্রতিক্ষণ ডট কম

imagesচট্টগ্রামের খুলশী থানার ২৬ নং হাইলেভেল রোড এলাকায় ভাবীকে জবাই করে হত্যা করেছে তার দেবর। নিহতের নাম গুলজার বেগম রুমা (৩৭)। আর দেবরের নাম ইয়াকুব (৪৫)।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, ‘সকালে রুমার দেবর ইয়াকুব ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।আহত অবস্থায় সোয়া নয়টার দিকে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

খুলশী থানার ডিউটি অফিসার এসআই মো. রাসেল  বলেন, ‘বিষয়টি তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G