ভারতে বিজেপি কার্যালয়ে শিশু ধর্ষণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১০:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক/প্রতিক্ষণ ডট কম

BJPs-Branch-Officeকোলকাতায় শুক্রবার ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি( বিজেপি)’র বেহালা কার্যালয়ে ওই অপরাধ সংগঠিত হয় বলে এনডিটিভি জানিয়েছে।

পুলিশ বলছে, ধর্ষক ওই কার্যালয় সংলগ্ন এক দোকান মালিকের ছেলে। বিজেপি অফিসের চাবি ওই দোকানেই থাকত।

শুক্রবার বেলা ৩টার দিকে শিশুটি হারিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। শিশুটির মা এবং প্রতিবেশীরা তাকে খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে তারা বিজেপির ওই কার্যালয়ের বন্ধ দরজায় এসে কড়া নাড়তে থাকেন।

 এসময় ওই কিশোর দরজা খুলে দিলে বেরিয়ে আসে শিশুটি। শিশুটিকে বাড়িতে নেয়ার পর তার পোশাকে রক্ত দেখতে পেয়ে বেহালা থানায় অভিযোগ করেন তার মা। সঙ্গে সঙ্গে অভিযানে নামে পুলিশ এবং ছেলেটিকে গ্রেপ্তার করে।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিজেপি মুখপাত্র রীতেশ তেওয়ারি।অন্যদিকে এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন তৃণমূল এমপি দেরেক ও’ব্রেইন।

এ ঘটনার পর এলাকার ক্রদ্ধ জনতা বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালানো চেষ্টা চালায়। কিন্তু অন্যদের বাধার মুখে তাদের সে চেষ্টা সফল হয়নি। এই ধর্ষণের ঘটনায় এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G