ভিসির সাথে চুয়েটজেএ এর সৌজন্য সাক্ষাত

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৬ সময়ঃ ১:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৮ অপরাহ্ণ

চুয়েট প্রতিনিধি

540f93e2-চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে চুয়েট সাংবাদিক সমিতি (চুয়েটজেএ)।

বৃহস্পতিবার ভিসি কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা-গবেষণার অগ্রযাত্রায় চুয়েট সাংবাদিক সমিতির গৌরবময় ও গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময়কালে, চুয়েট সাংবাদিক সমিতির পক্ষ থেকে সমিতির কার্যালয়ে আধুনিকায়নসহ বিবিধ প্রস্তাব প্রদান করা হয়।

এসব প্রস্তাব অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করেন ভিসি জাহাঙ্গীর আলম। এছাড়া এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন।

এতে আরও উপস্থিত ছিলেন চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান। চুয়েট সাংবাদিক সমিতির নেতৃবন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আবদুর রহমান কাকন, সহ-সভাপতি মো: রাসেদুল ইসলাম, সাধারন সম্পাদক মো: ইনতিশার রহমান, কার্যনির্বাহী সদস্য ইনজামাম উল হক, নাজমুস সাকিব প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G