ভুয়া সরকারের ভুয়া বাজেট

প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ২:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ভুয়া২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে ভুয়া বাজেট বলে আখ্যা দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবাষির্কীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।

মঈন খান বলেন,কার বাজেট কে দেয়,যারা বাজেট দিয়েছে তাদের কি জনগণের প্রতিনিধিত্ব আছে? দেড় বছর আগে তারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের বাজেট ঘোষণার অধিকারই নেই। এটা ভুয়া সরকারের ভুয়া বাজেট। এ বাজেটে দারিদ্র্য বিমোচনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।

শামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G