সমুদ্রের নীল জলরাশি, দিগন্তজোড়া বালুকাবেলা আর একপাশে সবুজ পাহাড়ের সারি। শহরের ব্যস্ততা থেকে কয়েক দিনের বিরতি নিয়ে এমন পরিবেশে সময় কাটাতে চাইলে কক্সবাজার হতে পারে চমৎকার একটি গন্তব্য। সকালে সমুদ্রের ঢেউ উপভোগ করা, বিকেলে পাহাড়ঘেরা মেরিন ড্রাইভ ধরে ঘুরে বেড়ানো কিংবা সন্ধ্যায় সৈকতের পাশে বসে সূর্যাস্ত দেখা, সব মিলিয়ে ভ্রমণপিপাসুদের জন্য এখানে রয়েছে নানা আয়োজন। ..বিস্তারিত