মঙ্গলবার দুই কোম্পানির পর্ষদ সভা

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৬:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

DSE_sm_476787421শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো- ট্রাস্ট ব্যাংক ও ইউনিয়ন ক্যাপিট্যাল। রোববার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সভায় কোম্পানির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

একই দিন বিকেল ৪টায় ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউনিয়ন ক্যাপিট্যাল কোম্পানির পর্ষদ সভা হবে।

প্রতিক্ষণ/এডি/হাসিব

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G