মনোনয়নপত্র নিলেন আনিসুল হক

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৬:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

anisul444ঢাকা সিটি করপোরেশন (উত্তর) নির্বাচনে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক।

সোমবার বিকেলে পশ্চিম আগারগাঁয়ে জেলা নির্বাচন অফিস উত্তরের রির্টানিং কর্মকর্তা শাহ আলমের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য রহমত উল্লাহ, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ।

এ সময় আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আমার হাতে একটি স্বপ্নের মতো সুযোগ এসেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি সুন্দর ব্যবসাবান্ধব বর্জ্যমুক্ত সুন্দর নগরী গড়ে তুলতে চাই।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, আমি অতীতেও মানুষের জন্য কাজ করেছি। সুযোগ দিলে আমি সেই ধারাবাহিকতা রক্ষা করব।’

প্রতিক্ষণ/এডি/মোমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G