মনোনয়নের জন্য মিন্টু-পিন্টুর আপিল

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ৬:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Mintu-Pintuসিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আপিল করেছেন বিএনপির দুই নেতা আব্দুল আউয়াল মিন্টু ও নাসিরউদ্দিন আহমেদ পিন্টু।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমানের কাছে আইনজীবীর মাধ্যমে তারা এ আপিল করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। তবে বুধবার (০১ এপ্রিল) তার মনোনয়নপত্রটি বাতিল হয়।

বৃহস্পতিবার বিকেল ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমানের কাছে আপিল করেন মিন্টুর আইনজীবী এহসানুর রহমান।

অন্যদিকে, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু তার আইনজীবির মাধ্যমে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর আপিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

প্রতিক্ষণ/এডি/নূর

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G