মনোবল ভাঙ্গেনি খালেদার

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ৮:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Gulshan_BNP_162329982বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোবল দৃঢ় আছে। তিনি ভালো আছেন। সম্পূর্ণ সুস্থও আছেন। এ বক্তব্য বিএনপি চেয়ারপারসনেরই দুই আইনজীবীর।

তার সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে দলের সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

তারা বলেন, ম্যাডামের সঙ্গে বৈঠকে সম্পূর্ণ আইনগত বিষয়ে কথা হয়েছে।  আগামীতে খালেদা জিয়া আদালতে যাবেন কিনা- সংবাদিকদের এ প্রশ্নের জবাবে তাদের উত্তর- পরিস্থিতি অনুযায়ী দেখতে পাবেন ম্যাডাম (খালেদা জিয়া) আদালতে যাবেন কিনা। এটা পুরোটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে।

এর আগে এদিন বিকেলের দিকে খালেদার এই দুই আইনজীবী কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন। তখন কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের কাছে দুঃখ প্রকাশ করে ফেরত পাঠান। সন্ধ্যায় তারা আবার এলে কার্যালয়ে প্রবেশের অনুমতি পান।

বিকেলে আইনজীবীরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, খালেদা জিয়ার নামে বড়পুকুরিয়া কয়লা খনি মামলাটির শুনানির তারিখ রয়েছে। সে বিষয়ে তার সঙ্গে বিস্তারিত আলাপ ও পরামর্শের প্রয়োজনে তারা এসেছেন।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G