মন ভাল করতে যে ২০টি কাজ করতে পারেন

প্রকাশঃ নভেম্বর ১০, ২০১৫ সময়ঃ ১১:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

poriমন খারাপ হতে কোন কারণ লাগে না, ভাল হতে অনেক কারণের দরকার হয়। তাই যদি হুট করে মনটা খারাপ হয়ে যায় তবে কিভাবে মন ভাল করতে পারেন তার ছোট্ট চেষ্টা করছি পাঠকদের জন্য। নিচের পদ্ধতি অবলম্বন করে হয়তো মনটা ভাল করে ফেলতে পারেন।

১. মন খারাপ হলেই চকলেট খান। চকলেটের কিছু বিশেষ উপাদান মন ভালো করতে বিশেষ ভাবে সহায়ক।

২. যারা চকলেট খেতে পারেন না, তাঁরা একটি কলা খেয়ে ফেলুন। অবিশ্বাস্য হলেও সত্যি যে কলা মন ভালো করতে ভীষণভাবে সহায়ক।

৩. তীব্র মানসিক চাপ কম করতে ও মন ভালো করতে দীর্ঘ সময় নিয়ে গোসল করুন। স্পা করাতে পারলে সবচাইতে ভালো। নিজের ঘরেই পানিতে এসেনশিয়াল অয়েল মিশিয়ে, ভালো করে চুল শ্যাম্পু করে, নিজেকে পরিষ্কার-পরিছন্ন করে শাওয়ার সেরে নিন। পানিরও জাদুকরী ক্ষমতা আছে মন ভালো করার।

৪. বাড়িতে কুকুর-বেড়াল থাকলে তাঁদের সাথে খেলা করুন।

৫. সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে কিছু ছবি তুলে ফেলুন। এই বিষয়টি আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দিতে পারেন। সবাই লাইক দিলে দেখবেন ভালো লাগছে।

৬. অনেক বন্ধু একত্রে আছে, এমন কোথাও আড্ডা দিতে যান বা ঘুরে আসুন সবার সাথে। ভিড়ের মাঝে মন খারাপ ভালো হয়ে যাবে মুহূর্তেই।

৭. এমন কোন একটি কাজ শেষ করে ফেলুন যা অনেকদিন যাবত করবো করবো করেও করা হচ্ছিল না।

৮. গান শুনুন কয়েকটি।

৯. একটি লিস্ট বানিয়ে ফেলুন নিজের জীবনের দারুণ দিকগুলো নিয়ে।

১০. খুব মন ভালো ও হাসিখুশি, এমন কারো সাথে সময় কাটান।

১১. একটি কমেডি মুভি দেখে ফেলুন।

১২. এক গ্লাস দুধ পান করে ফেলুন। দুধেরও আছে কলা ও চকলেটের মত মন ভালো করার ক্ষমতা। একটি দারুণ মিল্কশেক উপভোগ করুন নিজের সাথেই।

১৩. কিছু কেনাকাটা করুন। ছোট জিনিস হলেও কিছু কিনুন।

১৪. হাঁটতে বা ব্যায়াম করতে বেরিয়ে যান। মনের চাপ কমে যাবে একদম।

১৫. ঘুমিয়ে পড়ুন। ঘুম ভাঙার পর অনেকটাই ভালো লাগবে, কমে আসবে কষ্টের তীব্রতা।

১৬. ফুলের গন্ধ নিন। বাড়িতে গাছপালা থাকলে সেগুলোর সাথে সময় কাটান। প্রয়োজনে ফুল কিনে আনুন।

১৭. সঙ্গীর সাথে মিলিত হন।

১৮. একটি ভালো রেস্তরাঁয় গিয়ে পেটপুরে খেয়ে আসুন। সাথে অবশ্যই প্রিয় কাউকে রাখবেন।

১৯. মেডিটেশন করুন, শান্তি মিলবে।

২০. নিজ নিজ ধর্মের আশ্রয় নিতে পারেন। প্রার্থনায় মন দিন, সৃষ্টিকর্তার স্পর্শ সব কষ্ট মুছে দেবে।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G