জিয়ার মাজারে প্রবেশে পুলিশের বাধা

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১০:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

ziar-mazarনিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে প্রবেশে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজ সকাল থেকে জিয়ার মাজারে কাউকে প্রবেশ করতে দিচ্ছেনা।
তারা বলছে,শীতকালীন সংসদ অধিবেশন চলাকালীন অত্র এলাকায় সভা সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আজ জিয়াউর রহমানে ৭৯তম জন্মদিন উপলক্ষে নেতৃবৃন্দ মাজারে শ্রদ্ধা জানাতে আসবেন। তাই মিডিয়া কর্মীরা  নিউজ সংগ্রহ করার জন্য মাজারের ভিতরে প্রবেশ করতে চাইলে তাদেরকেও প্রবেশ করতে দেয়া হচ্ছেনা।এ বিষয়ে ডিসি বিপ্লবকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, খালেদা জিয়া বা শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ আসলে আমরা ভেবে দেখব।

প্রতিক্ষণ/এডি/মেজবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G