মান্নার কর্মসূচি বাতিল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৪:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

manna-m_24271জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নাগরিক ঐক্যের ব্যানারে পূর্বঘোষিত গণমিছিলটি শেষ মুহূর্তে এসে বাতিল করা হয়েছে। অনিবার্য কারণে কর্মসূচি বাতিল করে সংগঠনটি। সোমবারের মিছিলে নেতৃত্ব দেয়ার কথা ছিল সংগঠনটির আহবায়ক মাহমুদুর রহমান মান্নার।

তবে গণমিছিল না হলেও নাগরিক ঐক্যের ছাত্র সংগঠনের কর্মীসহ শতাধিক লোক সোয়া ৪টার দিকে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সেখান থেকে একটা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে রওনা হয়।

গণমিছিল বাতিল করার বিষয়টি স্বীকার করে নাগরিক ঐক্যের ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্যের আহবায়ক  নাজমুল ইসলাম জানিয়েছেন, মাহমুদুর রহমান মান্না অনিবার্য কারণে আসতে পারেননি আর গণমিছিলটিও বাতিল করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G