মার্কিন রাষ্ট্রদূত রবার্টের সাথে বৈঠকে বিএনপি নেতারা

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৯ সময়ঃ ১:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ণ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। শুক্রবার সকাল ১০টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। বৈঠকে সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অনিয়ম নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

বিএনপির প্রতিনিধি দলে অন্য দুইজন হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

গত ৩০ ডিসেম্বর (রোববার) বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। ভোটগ্রহণের পর গতকাল (বৃহস্পতিবার) শপথগ্রহণ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

তবে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে ধানের শীষের প্রার্থীরা। এছাড়া জাতীয় ঐক্যফ্রান্টের বিজয়ী প্রার্থীরা শপথগ্রহণ করেননি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G