মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত তিন

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ৬:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

2.Chadমালির উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের রকেট হামলা ও মর্টারের গোলায় জাতিসংঘ শান্তি মিশনের এক সদস্যসহ অন্তত তিনজন নিহত হয়েছে।

আহত হয়েছে আরও বেশ ক’জন।

রোববার (০৮ মার্চ) সকালে দেশটির উত্তরাঞ্চলের মরুভূমির শহর কিদালে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, সকাল থেকেই যুক্তরাষ্ট্রের ওই ঘাঁটি লক্ষ্য করে মর্টারের গোলা এবং রকেট নিক্ষেপ করা হতে থাকে। মর্ট‍ারের একটি গোলা স্থানীয় তুয়ারেগ বিদ্রোহীদের একটি ক্যাম্পেও আঘাত হানে।

তবে, এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। অবশ্য, ওই অঞ্চলে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী এবং ইসলামপন্থি একটি সশস্ত্র গোষ্ঠী তৎপর বলে জানা যায়।

এর আগে শনিবার (০৭ মার্চ) মালির রাজধানী বামাকোর এক নাইটক্লাবে বন্দুক ও গ্রেনেড হামলায় একজন ফরাসি ও একজন বেলজিয়ান নাগরিকসহ পাঁচজন নিহত হয়।

বেশ কয়েক বছর ধরেই মধ্য আফ্রিকার দেশটিতে তুয়ারেগ বিদ্রোহী ও ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী সরকারবিরোধী সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। বিদ্রোহীরা রাজধানী বামাকো দখলের দ্বারপ্রান্তে পৌঁছালে ২০১৩ সালের জানুয়ারিতে মালিতে সেনা পাঠায় ফ্রান্স ও আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G