মাহীর গাড়িতে হামলা, আহত ৩

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৫ সময়ঃ ১০:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Mahi-Bঢাকা উত্তর সিটি করপোশনের মেয়র প্রার্থী মাহী বি. চৌধুরীর গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা মাহী, তার স্ত্রী এবং গাড়ির চালককে পিটিয়ে আহত করেছে।

রোববার রাত ২টায় সাত রাস্তার বিজি প্রেসের সামনে সিটি ফিলিং স্টেশনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়।

মাহী ইউনাইটেড হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি এটিএন নিউজের ইয়াং নাইট প্রোগ্রাম শেষ করে বারিধারার বাসায় ফিরছিলেন। সাত রাস্তার মোড়ে বিজি প্রেসের সামনে সিটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে গাড়িটি কিছুদূর এগিয়ে গেলে ৮/১০ জন দুর্বৃত্ত লাঠিসোঠা নিয়ে গাড়ির উপর হামলা চালায়। তারা গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে ফেলে এবং এক দুর্বৃত্ত মাহীকে লাঠি দিয়ে পেটাতে থাকে।

এ সময় মাহীকে উদ্দেশ্য করে এক দুর্বৃত্ত বলতে থাকে ‘তোর নির্বাচন করার সখ কেনো ?  দুর্বৃত্তদের কয়েকজন গাড়ির পিছনের গ্লাস ভেঙ্গে ফেলে এবং মাহীর স্ত্রী আশফাহ্ হক লোপাকে লাঠি দিয়ে আঘাত করে। মাহীর বাম হাত ও চোখে এবং চালক শহীদ মন্ডলকে ডান কাঁধে আঘাত করা হয়েছে।

এ ঘটনাটি তার প্রতিপক্ষ কোন প্রার্থী ঘটিয়েছে কি না সে বিষয়ে কোন কথা বলতে রাজি হননি মাহী। তবে সরকার নিরাপত্তা দিতে বার্থ বলে অভিযোগ করেছেন।

প্রতিক্ষণ/এডি/কামরুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G