মায়ানমারে ফেরি ডুবে ২১ জনের মৃত্যু

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৭:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৩ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

Fariমায়ানমারের পশ্চিমাঞ্চলে উপকূল এলাকায় এক ফেরিডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো ২৬ আরোহী।

শনিবার (১৪ মার্চ) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে মায়ানমার পুলিশ জানায়, শু্ক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ২শ’ যাত্রী নিয়ে কিউকফিউ থেকে পশ্চিমাঞ্চলে রাখাইন এলাকা সিত্তের উদ্দেশ্যে যাত্রা করে ‘দ্য অং টাকুন’ নামের ওই ফেরিটি। এর ঘণ্টাখানেক পরই ফেরিটি ডুবে যাওয়ার খবর পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে এটি ডুবে গেছে। সিত্তে শহরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ও উদ্ধারকর্মীরা ২১টি মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে দু’জন পুরুষ এবং ১৯ জন মহিলা রয়েছেন।

১৬৭ যাত্রীকে উদ্ধার করা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, এখনো ২৬ যাত্রী নিখোঁজ রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G