মিরপুরে বন্দুকযুদ্ধে শিবিরকর্মী নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ১১:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

bondukমিরপুরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক শিবিরকর্মী নিহত হয়েছে।

শনিবার গভীররাতে মিরপুর বেরিবাধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিবির কর্মীর নাম এমাদুল্লাহ (২০)।

মিরপুর থানার ডিউটি অফিসার এস আই বজলার জানান, এমাদুল্লাহকে নিয়ে মিরপুর মডেল থানার এসআই কামাল আসামী ধরতে ও বিস্ফোরক উদ্ধারে যান।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে রুপনগর এলাকায় অভিযান চলাকালে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে ক্রসফায়ারে পড়ে এমাদুল্লাহর মৃত্যু হয়।

বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G