মুক্তিতে বাধা নেই ফখরুলের

প্রকাশঃ জুলাই ১৩, ২০১৫ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

mirza-fakhrulবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পল্টন থানায় পুলিশের দায়ের করা তিন মামলায়  জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।ফলে ফখরুলের মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আপিল বিভাগ আদেশে বলেন, উন্নত চিকিৎসার জন্য ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেয়া হলো। ছয় সপ্তাহ পর তাকে আদালতে আবারও আত্মসমর্পণের নির্দেশনা দেন আদালত।

চলতি বছরের জানুয়ারির ৪ ও ৬ তারিখে নাশকতার অভিযোগে পল্টন থানায় মামলা তিনটি দায়ের করে পুলিশ। গত ২১ জুন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুল ইসলাম আলমগীরকে ওই তিন মামলায় জামিন দেন।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G