মুজাহিদের আপিল শুনানি মুলতবি

প্রকাশঃ মে ৪, ২০১৫ সময়ঃ ২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

high-cort_1একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলার আপিল শুনানি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

প্রধান বিচারপ্রতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সোমবার এই আদেশ দেন।

সোমবার আদালতে মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান এ মামলার আপিলের পেপার বুক থেকে ৫ নাম্বর চার্জ পর্যন্ত আদালতে পড়ে শোনান। এসময় মুজাহিদের মামলায় চারজন সাক্ষির জেরা জবানবন্দি আদালতের কাছে পড়ে শোনানো হয়। এরপর আদালত আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুজাহিদের আপিলের শুনানি মুলতবি ঘোষণা করেন।

মুজাহিদের পক্ষে আদালতে আরো উপস্তিত ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G