মুরিদকে পিটিয়ে খুন, পীর গ্রেপ্তার

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (3)সিরাজগঞ্জের বেলকুচিতে জয় মোল্লা (২৪) নামে এক মুরিদকে পিটিয়ে খুন করেছে পীর ও তার লোকজন। এ ঘটনায় পুলিশ কুঠিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে পীর বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে।

সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত মুরিদ বেলকুচি উপজেলার তামায় মাঠপাড়া গ্রামের আব্দুল মমিন মোল্লার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার রাত ১১টায় বেলকুচি উপজেলার তামায় কুঠিপাড়া পীর বেলাল হোসেনের বাড়িতে যায় মুরিদ জয় মোল্লা। এসময় মুরিদ পীরের দুই মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করায় তার সঙ্গে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে পীর ও তার লোকজন জয় মোল্লাকে মারপিট করে আহত হরে।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টায় তার মৃত্যু হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিক্ষণ/এডি/রাফি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G