মেয়র-কাউন্সিলরদের শপথ বুধবার

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

City_corporation_sm_906643230 তিন সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বুধবার অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হলে এ শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র।

ঢাকা ও চট্টগ্রামের তিনি সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়রদের শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আ.জ.ম নাসির নির্বাচিত হয়েছেন। তিন সিটিতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১৩৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হন ৪৫ জন।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G