মেয়র পদে লড়ছেন না মান্না

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৫:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫০ অপরাহ্ণ

manna-nagorikআসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে লড়ছেন না নাগরিক ঐক্যের আহবায়ক কারাবন্দী মাহমুদুর রহমান মান্না।

সোমবার বিকালে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি নাগরিক ঐক্যের সদস্য আতিকুর রহমান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কারাবন্দী মাহমুদুর রহমান মান্নার স্বাক্ষর সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতির প্রতিবন্ধকতা দূর করা আমাদের সম্ভব হয়নি।

এ ক্ষেত্রে প্রশাসনিক ও অন্যান্য সহযোগিতার অভাব এবং তার শারীরিক সমস্যা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় মাহমুদুর রহমান মান্নার পক্ষে ডিসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হচ্ছে না। আমরা তার সুচিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

বিবৃতিতে বলা হয়, ২৮ মার্চ সন্ধ্যায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য বিষয় ছাড়াও ডিসিসি নির্বাচন নিয়েও আলোচনা হয়।

সভায় বলা হয়, মাহমুদুর রহমান মান্না গতবার ডিসিসি নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে বিপুল জনসমর্থন পেয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সে নির্বাচন স্থগিত করা হয়। এবারে ডিসিসি নির্বাচনে তিনি উত্তরের মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তাকে গ্রেপ্তার করায় সন্দেহ জাগাই স্বাভাবিক।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই যেভাবে দিন তারিখ ঘোষণা করেছেন এবং যে সব বিধিবিধান হাজির করেছে তা ডিসিসি নির্বাচনকে প্রহসনের পথে ঠেলে দিয়েছে। মেয়র পদে এক লাখ টাকার জামানত, নতুন ব্যাংক হিসাব খোলা, টিন নাম্বারসহ মনোনয়নপত্র পূরণে আরও যে সব নিয়মকানুন করা হয়েছে তা অগ্রহণযোগ্য।

তারপরও আমরা মনোনয়নপত্র তুলে কারাবন্দী অবস্থায় মান্নার প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে চেয়েছি। এ ক্ষেত্রে স্বাভাবিকভাবে সব বাধা অতিক্রম করা এবং তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G