মোজাম্বিকে বিয়ার খেয়ে ৫৬ জনের মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ অপরাহ্ণ
Mozambique_152544604ঢাকা: আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মোজাম্বিকে বিয়ারের বিষক্রিয়ায় অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অর্ধশত ব্যক্তিকে। স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে প্রায় দেড়শতাধিক লোকের।

রোববার (১১ জানুয়ারি) দেশটির ‘ঐতিহ্যবাহী’ বিয়ার ‘পোম্বে’ পানের পর বিষক্রিয়ায় এ বিপর্যয় ঘটে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়।

আলেক্স আলবার্তিনি নামে স্থানীয় স্বাস্থ্য অধিদফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তেতে প্রদেশে একটি শেষকৃত্যানুষ্ঠানে বিয়ার পানের পর চিতিমা ও সঙ্গো জেলার লোকেরা এই প্রাণঘাতী বিপর্যয়ে পড়ে।

মোজাম্বিকের ঐতিহ্যবাহী বিয়ার ‘পোম্বে’ ভুট্টার গুড়া দিয়ে তৈরি হয়। কর্তৃপক্ষ মনে করছে, শেষকৃত্য চলাকালে কোনোভাবে ওই বিয়ারে কুমিরের পিত্তের উপাদান মিশ্রিত হয়েছে।

প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের পরিচালক কার্ল মোসে জানান, আক্রান্ত ও মৃতদের রক্ত এবং বিয়ারের নমুনা পরীক্ষার জন্য রাজধানী মাপুতুতে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, সকালে যারা এই বিয়ার পান করেছেন তারা আক্রান্ত না হলেও বিকেলের অংশগ্রহণকারীদেরই গণহারে মৃত্যু হয়েছে।

তাছাড়া, যিনি এই বিয়ার সরবরাহ করেছেন সেই নারীও বিষক্রিয়ায় মারা গেছেন বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G