মোহাম্মদপুরে বিআরটিএ’র উপ-পরিচালকের স্ত্রী খুন

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৫ সময়ঃ ১২:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২০ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট

khun ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেইটে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালক সুধাংশু বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা তাবেরি মন্ডল (৩৪) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন।

সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেশিরা জানায়, রাত নয়টার দিকে আহমদ সিকিউরিটিজের ম্যানেজার জহির কয়েকজন লোকসহ জন্মদিনের কেক নিয়ে সুধাংশু বিশ্বাসের বাসায় আসে। এরপর কেকের সাথে কিছু খাইয়ে স্ত্রী ও দুইমেয়েসহ সুধাংশু বিশ্বাসকে কে অজ্ঞান করে বেদড়ক পিটিয়ে আহত করে। পরে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

প্রতিবেশিরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুধাংশু বিশ্বাসের স্ত্রীকে মৃত ঘোষণা করে।

পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা ঘটতে পারে বলে সন্দেহ করছে মোহাম্মদপুর পুলিশ।

প্রতিক্ষণ/এডি/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G