মোহাম্মদপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৮:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

lasরাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রমজান নামে ২৫ বছর বয়সী এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার আমবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, মোহাম্মদপুরের জহুরি মহল্লার ২৪/১৩ নম্বর বাসা থেকে রাত ৮টার দিকে রমজান নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, একটি রুমে অন্য এক যুবকের সঙ্গে থাকতেন তিনি। ঘটনার পর থেকে অপর যুবক পলাতক রয়েছে। মনে করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের হিসেবে এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটতে পারে।

আজিজুল হক আরও জানান, ওই দুই যুবক মোহাম্মদপুর এলাকায় শাড়ীতে নকশার কাজ করত। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক যুবককে পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে।

প্রতিক্ষণ /এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G