যথা সময়ে খালেদাকে গ্রেফতার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ৯:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ অপরাহ্ণ

rail ministerবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জনগণকে সাথে নিয়ে সময় মতো গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা হামলার শিকার দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ জানান।

রেলমন্ত্রী বলেন, “তিনি (খালেদা জিয়া) তার দোসর জামায়াত-শিবিরকে নিয়ে গাড়িতে পেট্রোল বোমা ও আগুন দিয়ে মানুষকে পোড়াচ্ছেন।

তার নির্বাচনে না যাওয়া রাজনৈতিক ভুলের শিকার হচ্ছে সাধারণ মানুষ। সময় মতো জনগণকে সঙ্গে নিয়েই তাকে (খালেদা জিয়া) গ্রেফতার করা হবে।”

এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে যান রেলমন্ত্রী। প্রায় আধা ঘণ্টা সেখানে তিনি অবস্থান করেন। এসময় তিনি  দগ্ধদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।

প্রতিক্ষণ /এডি/কবির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G