যদি অামাকে ফাঁসি না দেন ..

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৯:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩১ অপরাহ্ণ

যদি অামাকে ফাঁসি না দেন ..হোসাইন
নির্ঝর আহমেদ প্লাবন

অনেকদিন থেকে ভাবছি
আমার ফাঁসি হয় না কেন ?

এ জগতে অনেকের ফাঁসি হয়

যেমন চোর-ডাকাত রাজাকার-মুক্তিযোদ্ধা

অসহায় মানুষ এমনকি নিরপরাধ সাধারণ মানুষেরও ;

দেশপ্রেমিক জনগণও সেই কাতারে সামিল ।

আর রাজনৈতিক প্রতিপক্ষ ?
তার তো যুক্তি তর্ক ছাড়াই ফাঁসি হতে পারে ।
হ্যাঁকে না আর না কে হ্যাঁ করে অসংখ্য মানুষের ফাঁসি হচ্ছে ।
আমারও ফাঁসি হওয়া উচিত ; কারণ

আমি সত্য কথা বলি , আমি দেশকে ভালোবাসি
আমি সমাজকে ভালোবাসি , আমি বাঙালি সংস্কৃতির পক্ষেে
উঁচু গলায় নিজের যুক্ত উপস্থাপন করি ।

আমি প্রেমিকার চেয়ে মাকে বেশি ভালোবাসি
আমি হিন্দি সিনেমার নায়িকার চেয়ে আমার স্ত্রীকে বেশি ভালোবাসি
আমি রাজনৈতিক দলের বড় ভাইয়ের চেয়ে আপন বড় ভাইয়ের
সেবা করতে বেশি পছন্দ করি ।

আমি নেতার চেয়ে বাবার অানুগত্য বেশি করি ।
আমি নেত্রীর চেয়ে বড় বোনকে বেশি শ্রদ্ধা করি ।
আমি দাদাদের চেয়ে আমার দেশের জনগণকে বেশি ভালোবাসি
আমি আমার দেশের সর্বভৌমত্ব রক্ষায় আমার
সর্বোচ্ছ উজাড় করে দিতে বদ্ধ পরিকর ।

আমার কাছে রক দ্বীপের চেয়ে সেন্টমার্টিনই বেশি ভালো লাগে ।
অথচ এরপরও আমার ফাঁসি হচ্ছে না !
সত্যিই, এ জগৎ বড় আশ্চর্যের !
এত মানুষের ফাঁসি হয়
অথচ আমার হয় না !

আপনাদের কাছে আমার করজোড় অনুরোধ
দয়া করে আমাকে ফাঁসি দিয়ে দিন ।
আমি আর সহ্য করতে পারছি না ।

স্বামীহারা স্ত্রীর কান্না আমার হৃদয়ে লাগে
বাবাহারা মেয়ের আর্তনাদে আমার আত্মা ভেঙ্গে চুরমার
ছেলেহারা মায়ের বোবা হাহাকার বড় অসহ্য লাগে
পেট্রোল বোমায় পুড়ে যাওয়া ক্ষতবিক্ষত ঝলসানো লাশ
আমাকে ক্লান্ত করে , বিষন্ন করে ;

বাতাসে পোড়া লাশের গন্ধে আমার মন কুঁকড়ে গিয়েছে
পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের ছিহ্ন-বিচ্ছিন্ন শবদেহ দেখলে
আমার বড় অসহায় লাগে
সন্ত্রাসীদের চেয়েও পুলিশকেই আমার কাছে বড় খুনি মনে হয় ।
আমার দেশ বিক্রির ষড়যন্ত্র আমি মানতে পারি না

আমার সংস্কৃতি হত্যার নীল নকশা আমাকে ব্যথিত করে
আমার দেশের অবস্থা দেখে আমি মর্মে মর্মে মর্মাহত ।
আমি প্রতিবাদ করতে পারি না ,
আমি প্রতিশোধ নেয়ার জন্য খড়গহস্ত হতে পারি না
আমার আত্মা মারা গিয়েছে ।

আর আত্মা মারা গেলে দেহ বাঁচিয়ে রেখে কী লাভ ?
আত্মা মারা যাওয়ার চেয়ে বড় আপরাধ কী হতে পারে ?
আপনাদের দোহায় লাগে – আপনারা আমাকে ফাঁসি দিয়ে দিন ।

আর যদি ফাঁসি না দেন ,তাহলে
আমি ফুঁয়ের তোড়ে উড়িয়ে দিতে পারি আপনাদের সুরম্য প্রাসাদ ,
লণ্ডভন্ড করে দিতে পারি আপনাদের সাম্রাজ্যের বিশাল চূড়া ।
টর্ণেডোর প্রবল আঘাতে চুরমার করে দিতে পারি
আপনাদের ষড়যন্দ্রের বিস্তৃত জাল ।

ফাঁস করে দিতে পারি আপনাদের দেশদ্রোহী চক্রান্তের প্রতিটি নকশা ।
তখন টেকনাফ থেকে তেতুলিয়ায় , পঞ্চগড় থেকে পাথরিয়ায়
কোথাও আপনারা পালাবার যায়গা খুঁজে পাবেন না ।
বাংলার প্রতিটি গৃহ আপনাদের বিরুদ্ধে এক একটি দুর্গে রুপান্তরিত হবে ।

আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি
আমাকে ক্ষ্যাপাবেন না ।
এরপরও যদি আমার ফাঁসি না দেন তাহলে
আমি আপনাদের
সকল কুকীর্তি জনসম্মুখে ফাঁস করে দেব ।
এখনও সময় আছে ;
অাপনাদের কাছে আমার আকুল আবেদন …
আপনারা আমাকে ফাঁসি দিয়ে দিন ।
নতুবা আমি আমার জানা সকল সত্য তথ্য মানুষকে বলে দেব ….।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G