যশোরে দুর্বৃত্তদের হাতে যুবকের মৃত্যু

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৫ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

joshorযশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহীন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়। নিহত শাহীন সদর উপজেলার নূরপুর গ্রামের ইরান বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে খয়েরতলা বাজার থেকে শাহীনকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে ফেলে যায় দুর্বৃত্তরা।

এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করে। হাসপাতালে নেয়ার পর বুধবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান।
যশোর কোতয়ালী থানার এসআই মিজানুর রহমান মৃধা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তার মতে, জুয়া খেলা বা পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে’।
মেহেদি/প্রতিক্ষণ/এডি/রাকিব

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G