যাত্রাবাড়ীতে দুই নারী খুন

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৮ অপরাহ্ণ

khunরাজধানীর উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি বাসা থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এরা হলেন, ওই বাড়ির গৃহকর্তী রওশন আরা (৬০) ওই বাসার গৃহকর্মী কল্পনা (১১)।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে গলাকাটা লাশ দুটি উদ্ধার করি।

এরপর আলামত সংগ্রহ করে সন্ধ্যার পর লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়।

প্রতিক্ষণ/এডি/মেজবা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G