যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুবর্ণ সুযোগের সাথে মাসে মাসে বৃত্তি
প্রতিক্ষণ ডটকম:
স্বপ্নের দেশ আমেরিকায় স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চায় এমন ছাত্রের সংখ্যা কোন অংশেই কম নয় বাংলাদেশে। পড়াশোনা করবেন আর তার উপর মাসে মাসে পেবেন বৃত্তি। অভাবনীয় হলেও সত্যি!
আর এ সুযোগ করে দেবার জন্য যুক্তরাষ্ট্র সরকারের ‘দ্যা আমেরিকান সেন্টার’ বাংলাদেশী ছাত্রদের জন্য ঘোষণা করল ‘Fulbright Foreign Student Program 2016′ বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্র দুতাবাস থেকে এ ঘোষণা দেয়া হয়।
যাদের জন্য এ প্রোগ্রাম :
* বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর জুনিয়র অনুষদের শিক্ষার্থী
* রিসার্চ সংগঠনের জুনিয়র থেকে শুরু করে মধ্যশ্রেণীর কর্মচারী
* চিন্তাবিদ, এনজিও এবং পেশাগত ব্যক্তিগত এবং পাবলিক খাত
স্কলারশিপ প্রোগ্রামটি ২ বছরের সম্পূর্ণ মাস্টার্স কোর্স। করা যাবে যুক্তরাষ্ট্রের নামকরা সব বিশ্ববিদ্যালয়ে।
যে যে বিষয়ের উপর মাস্টার্স করা যাবে:
* Agricultural Sciences
* Biology/Chemistry/Physics/Pharmacy
* Clinical Psychology
* Economics/Development Studies
* Education-Higher Education Administration/Education Policy
* Environmental Studies & Disaster Management
* Finance & Management
* International Relations
* Journalism-Media & Communication
* Law-Dispute Resolution/Energy/Environmental/Natural Resources/Intellectual
* Property/International Law
* TESOL
* Urban Planning
স্কলারশিপের সুযোগসুবিধা:
রয়েছে অনেক সুযোগ সুবিধা। তার কয়েকটি তুলে ধরা হল:
* বিমান ভাড়া ( রাউন্ড ট্রিপ )
* শিক্ষাগত সার্ভিস ফিসহ কলেজ অথবা বিশ্ববিদ্যালয় টিউশন ফি
* রুম, বোর্ডিং আর অন্যান্য খাতের জন্য মাসিক বৃত্তি
* স্বাস্থ্য এবং দুর্ঘটনা খাতের ইনস্যুরেন্স
* বইএর জন্য ফি
* ট্রাভেল খরচ
* অতিরিক্ত লাগেজ খরচ
* প্রয়োজনে একাডেমিক কার্যক্রম শুরুর আগে ইংলিশ ভাষার উপর প্রশিক্ষণ দেয়া হবে। আবেদনকারীর যোগ্যতা:
* চার বছরের ব্যাচেলর ডিগ্রি উন্নতমানের ফলাফলসহ ( ১ম শ্রেণীর অগ্রাধিকার )
* যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রীপ্রাপ্ত নয়
* তৃতীয় কোন দেশ থেকে মাস্টার্স ডিগ্রী নেই ( বাংলাদেশের মাস্টার্স ডিগ্রী থাকলে সমস্যা নেই )
* নুন্যতম দুই বছরের সম্পূর্ণ সময় পেশাগত অভিগ্যতা
* আবেদনরত বিষয়ে কোন ডিগ্রী অথবা অভিজ্ঞতা থাকতে হবে
* আইবিটি টোফেল স্কোর নুন্যতম ৮০ হতে হবে
* ২৪-৩০ বছরের মধ্যে বয়স হতে হবে
* ইংলিশে বাকপটু হতে হবে
* সুস্বাস্থ্য থাকতে হবে
* আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে
* যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে দেশে ফিরতে রাজি থাকতে হবে
* সম্পূর্ণ পরা শেষ করার আগেই দেশে ফিরে আসতে চাইলে ফিরতি টিকেট এর টাকা ফেরত দিতে হবে
আবেদনের শেষ তারিখ : মে ২৪, ২০১৫ ( ফেব্রুয়ারি ০২ থেকে শুরু )
আবেদন করতে হবে যেভাবে:
অনলাইন এপ্লিকেশন আপলোড করার সাথে সাথে নিচের শর্তগুলোও মানতে হবে। কাগজপত্র অবশ্যই সত্যায়িত হতে হবে।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ব্যাচেলর কোর্স এর সার্টিফিকেট ( মাস্টার্স থাকলে তারও সার্টিফিকেট ), একাডেমিক রেকর্ডস ইনফরমেশন ফর্ম এবং সিগ্নেটরি ফর্ম ( সবগুলোই স্কেন এবং আপলোড)
* তিনটি রেফারেন্স লেটার
* টোফেল স্কোর রিপোর্ট আপলোড (রিপোর্ট কাগজসহ)
* জিআরই / জিম্যাট স্কোর থাকলে আপলোড (রিপোর্ট কাগজসহ)
আবেদন করুন : ক্লিক করুন –
USA Fulbright Scholarship For Masters Level Bangladeshi Students
আরো বিস্তারিত জানতে : http://dhaka.usembassy.gov/programs_for_undergrad_grad_students.html
(বি.দ্র.- আমেরিকান সেন্টার অথবা দুতাবাসে কোন কাগজপত্র জমা দিবেন না, যা করবেন অনলাইনে)
আরো তথ্য জানতে যোগাযোগ করুন Ms. Shaheen Khan, Specialist of Cultural Affairs, The American Center ( [email protected] )
প্রতিক্ষণ/এডি/জয়
























