যুবককে গলা কেটে হত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

blood_oil1_32774রাজশাহীর গোদাগাড়ীতে জেম হেমব্রম (২২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরকীয়ার জের ধরে উপজেলার আমতলিপাড়ায় বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় অয়মি হাসদা নামের এক গৃহবধূকে আটক করেছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, অয়মি হাসদার সঙ্গে নিহত যুবক জেমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক। বুধবার গভীররাতে অয়মির স্বামীর অনুপস্থিতিতে জেম তার বাড়িতে আসে। এরপর মধ্যরাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জেমকে হত্যা করে।

ওসি আরো জানান, এ ঘটনায় গৃহবধূ অয়মিকে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সনাক্ত করার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নিহতের বাবা শিবরেন হেমব্রম বলে জানান ওসি।

 

 

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G