যেসব খাবার রোগ ডেকে আনে

প্রকাশঃ মে ২৮, ২০১৫ সময়ঃ ৮:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

8_foods_you_should_avoid_euhboহজমে সহায়ক খাবারের কথা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু যে খাবারগুলো হজম করতে কষ্ট হয় কিংবা সমস্যা সৃষ্টি করে সেগুলো সম্পর্কে অনেকেই জানে না। কিন্তু এটা জানা খুব জরুরী। তা না হলে মনের অজান্তেই ‘পেটে সয় না’ এমন খাবার খেয়ে বসার সম্ভাবনা থাকবে।

প্রকৃতিতে আম এবং অন্যান্য ফলের মৌসুম চলছে। এই সময় ফলের ভর্তার সাথে প্রচুর মরিচ খান অনেকে। এসব মরিচ খাদ্যনালীতে জ্বালাপোড়া সৃষ্টি করে। সাথে পেটে তৈরি হয় প্রচুর গ্যাস। যার কারণে হজমে সমস্যা হয়।

যাদের প্রচুর চা-কফি খাওয়ার অভ্যাস আছে তারা এই অভ্যাসের কারণে হজমের সমস্যায় ভোগেন। এর সাথে সাথে কোমল পানীয়ও পেটে হজমে বাধা সৃষ্টি করে। এসব পানীয় পাকস্থলীর রস নিঃসরণ বাড়িয়ে দেয়। যার ফলে হজমে সমস্যা তৈরি হয়।

বাজারে যতো ধরণের বেরি (স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি) ফল পাওয়া যায় এর সবকটি’ই পাকস্থলির উপর বাড়তি চাপ সৃষ্টি করে। তাই বেরি ফল একদিন খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়।

এছাড়া চকোলেট যাদের প্রিয়, তারা একটু হিসেব করে চকোলেট খান। চকলেটে থাকা ক্যাফেইন এবং দুধ হজম প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে।

বিভিন্ন চর্বি জাতীয় খাবার ও তেলে ভাজা খাবার কখনোই খাওয়া উচিত নয়। এই ধরণের খাবার হজমে সমস্যা তৈরির পাশাপাশি হৃদযন্ত্র, রক্তনালী ও ধমনীর উপর প্রভাব সৃষ্টি করে দীর্ঘমেয়াদি শারীরিক বৈকল্য তৈরি করে।

এখন থেকেই দেখে শুনে বুঝে আপনার পেটের জন্য হজম সহায়ক খাবারটি খাওয়ার চেষ্টা করুণ। খাবার হজম না হলে কোষ্ঠকাঠিন্য তৈরি হয়। আর দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য অন্যান্য রোগ-বালাই ডেকে নিয়ে আসে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G