যেসব আচরণ শিক্ষককে কষ্ট দেয়

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ৮:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

math_teacher1-640x295পৃথিবীতে মা-বাবার পর সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হচ্ছেন শিক্ষক। শিক্ষকের সামনে বিভিন্ন কারণে আপনাকে যেতে হতে পারে। সে সময় তাদের সম্মান দেয়াটা খুব বেশী জরুরী এই কথাটি ভুলে যাবেন না কখনোই।

অনেক সময় মনের অজান্তেই আপনার দ্বারা এমন কিছু কাজ হয়ে যায় যা আপনার শিক্ষককে কষ্ট দেয়। এতে করে আপনার সম্পর্কে শিক্ষকের মনে ভুল ধারণা জন্মাতে পারে। তাই এই ব্যাপারগুলো নিয়ে সবসময় সচেতন থাকা উচিৎ।

শিক্ষকের সাথে বিনয়ের সঙ্গে কথা বলুন। শিক্ষক ভুল কিছু বললে মুখের উপর ভুল ধরিয়ে না দিয়ে বিনয়ের সঙ্গে বোঝানোর চেষ্টা করুন যে তিনি ভুল বলেছেন।

শার্ট পরলে শার্টের হাতা গুটিয়ে রাখবেন না, শার্টের বোতাম একটার বেশী খোলা রাখবেন না এবং টি শার্ট পরলে কলার উঠিয়ে রাখবেন না। এই কাজগুলোকে অভদ্রতার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

কখনও শিক্ষকের টেবিল বা ডেস্কে হাত ঠেসে দাঁড়াবেন না। যতটা সম্ভব সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন।

শিক্ষককে হাত দিয়ে কিছু দেখানোর প্রয়োজন হলে অবশ্যই ডান হাত ব্যবহার করবেন।

অহেতুক হাসাহাসি বা হাত পা নাড়াবেন না। শিক্ষকের মনে এই কাজগুলো নেতিবাচক প্রভাব ফেলে।

“আরে ধুর”, “বাদ দেন তো”, “বলছিলাম কি”… এই ধরনের বন্ধুসুলভ কথাগুলো কখনও শিক্ষকের সামনে বলা উচিত নয়।

শিক্ষকের সামনে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটা, কান-নাক চুলকানো, হাতের আঙুল ফোটানোর মত কাজগুলো করবেন না।

শিক্ষকের কক্ষ থেকে বের হবার সময় বা কথোপকথন শেষ হলে সালাম বা ধন্যবাদ সূচক কিছু বলতে ভুলবেন না।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G