রংপুরে গ্রেফতার ৬০  

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ৪:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

imagesরংপুরে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সারারাত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম ৬০ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান,গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপি-জামায়াতের কর্মী ছাড়াও বিভিন্ন মামলার আসামীও রয়েছে। এদের বিরুদ্ধে মাদকব্যবসা, হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

 গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারগারে পাঠনো হয়েছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/সুজন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G