রফিকুল ইসলাম খানের ছেলে আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৫:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

rifatজামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ছেলে রিফাত আবদুল্লাহ খানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় একটি সূত্র।

শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরার একটি স্কুলে এসএসসি পরীক্ষা অংশ নিয়ে বের হওয়ার পর তাকে আটক করা হয়েছে বলে ওই সূত্রটি জানিয়েছে।

এদিকে উত্তরা হাইস্কুল কেন্দ্র থেকে তাকে আটক করে র‌্যাব হেড কোয়ার্টারে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

রিফাত উত্তরার হলি চাইন্ড স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র বলে জানা গেছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  জানান, কোন পরীক্ষার্থী আটক বা গ্রেফতারের তথ্য তার কাছে নেই।

অপর দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান জানান, কোন পরীক্ষার্থী আটকের সংবাদ গোয়েন্দা অফিসে নেই।

প্রতিক্ষণ /এডি/সোহেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G