রবি শংকরকে আইএসের হুমকি

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৭:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

robi sangkarভারতীয় আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবি শংকরকে কে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

পত্র দিয়ে শ্রী শ্রী রবি শংকরকে এ হুমকি দেয় আইএস।

শ্রী শ্রী রবি শংকরের মুখপাত্র নকুল ধাওয়া বলেন, শ্রী শ্রী রবি শংকর এখন মালয়েশিয়া সফর করছেন। তাকে উদ্দেশ্য করে লেখা আইএসের হুমকি যুক্ত পত্র দিন কয়েক আগে মালয়েশিয়াতে এসেছে।

তখন শ্রী শ্রী রবি শংকর কম্বোডিয়া সফর করছিলেন। আইএস শ্রী শ্রী রবি শংকরকে পর পর ৩টি হুমকি যুক্ত পত্র দেয়। পত্রে আইএস বলে, তোমার (শ্রী শ্রী রবি শংকর) কর্মকাণ্ড বন্ধ না হলে ভবিষ্যতে চরম পরিণতি হবে।

নকুল ধাওয়া আরও বলেন, হুমকির বিষয়টি মালয়েশিয়ার ভারতীয় দূতাবাসকে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, কয়েক মাস আগে শ্রী শ্রী রবি শংকর ইরাক সফরে গিয়েছিলেন। সেখানে তিনি জঙ্গিদের সহিংসতার পথ ছেড়ে দেবার আহবান জানিয়েছিলেন। সুত্র: পিটিআই

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G