রাজধানীতে আটক ১৪

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ১০:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

imagesরাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে নাশকতায় জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরে সদস্যসহ ১৪ জনকে আটক করা হয়েছে।

রোববার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নাশকতার আশঙ্কায় রাজধানী থেকে বিএনপি-জামায়াত-শিবির ওহিজবুত তাহরীরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপির ১০ জন ও জামায়াতের ১ জন ও হিজবুত তাহরীরের ৩ সদস্য রয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G