রাজধানীতে গৃহবধুকে ধর্ষণ

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৫ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (4)রাজধানীর কদমতলীতে এক গৃহবধূ (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন। শনিবার (১৪ মার্চ) কদমতলী থানার শ্যামপুর এলাকায় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ধর্ষিতার স্বামী।

শনিবার সকাল ১০টার দিকে এক আত্মীয়ের সন্ধানে শ্যামপুর এলাকায় গেলে সোহেল, খোকনসহ ছয়জন ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে তার স্বামী জানান।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনায় রোববার (১৫ মার্চ) স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই গৃহবধূকে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G