রাজধানীতে গুলিকরে টাকা ছিনতাই

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৫ সময়ঃ ১০:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

chintaiরাজধানীর নিউমার্কেট এলাকায় শানু মিয়া (৩২) নামে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে এক লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার  দিনগত রাত একটার দিকে গাউছিয়া মার্কেটের ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শানু মিয়া জানান, তিনি গাউছিয়া ও নিউমার্কেট এলাকায় কাপড় সাপ্লাই দিয়ে থাকেন। রাত একটার দিকে বাসায় ফেরার পথে গাউছিয়া মার্কেট ফুটওভার ব্রিজের নিচে অজন্তা টেইলার্সের সামনে একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে তার পায়ে গুলি করে।

এসময় ওই যুবকরা তার কাছে থাকা এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তার আত্মীয় আফজাল তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রাহুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G