রাজধানী থেকে আইএসের প্রধান সমন্বয়কসহ গ্রেফতার ৪

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

isss jongiনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর হামলা চালিয়ে বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া বা আইএসআইএস।

এজন্য বাংলাদেশী কিছু ব্যক্তির অর্থায়নে বাংলাদেশ থেকে কর্মী সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম।

রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আইএসআইএস এর বাংলাদেশের প্রধান সমন্বয়ক মো. সাখাওয়াতুল ইসলামসহ আরও তিন সহযোগীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, মো. আনোয়ার হোসেন ওরফে বাতেন, মো. রবিউল ইসলাম ও মো. নজরুল ইসলাম।

এসময় তাদের কাছ থেকে জঙ্গি যোগাযোগে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল, সিপিইউ, চার্জার, মডেম, পেনড্রাইভসহ বিভিন্ন প্রকার ডিভাইস উদ্ধার করে ডিবি পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম, বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহসহ, পাকিস্তান আইএসআইএস এর সঙ্গে সম্পর্কের সমন্বয়ং করার কাজ করে আসছিল গ্রেফতারকৃতরা।

এখানে নজরুল ইসলামসহ বেশ কয়েকজন রয়েছেন আইএসআইএস এর অর্থযোগানদাতা। তারা বিভিন্ন দেশে সংঘঠিত জঙ্গি যুদ্ধের ভিডিও ক্লিপস দেখিয়ে উদ্বুদ্ধ করে আসছিল। তারা তুরস্ক, লেবানন, সিরিয়া হয়ে ইরাকে যুদ্ধেকর্মী সরবরাহের চেষ্টায় সক্রিয়ভাবে কাজ করছিল।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও তথ্য পাওয়া গেলে অভিযান চালানো হবে।

প্রতিক্ষণ/এডি/কবির

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G