রাজশাহীতে চাপাতিসহ দুই যুবক আটক

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৫ সময়ঃ ৪:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৭ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

11127854_370378799823209_269610896_nরাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে চাপাতিসহ ধরা পড়েছে দুই যুবক।

শনিবার রাত সাড়ে ১১টায় ওই দুই যুবককে হাতেনাতে ধরে পুলশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

আটককৃত ওই যুবকরা হলেন সম্রাট (২৫) ও জুয়েল (২৩)। তাদের বাড়ি রাজশাহীর পবা থানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা অনেকক্ষণ ধরে দুই যুবককে বিনোদপুর বাজারে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে। একসময় তাদের কাছে নাম পরিচয় জিজ্ঞাসা করলে তারা এড়িয়ে যায় ।

এক পর্যায়ে সম্রাটের কাপড়ের ভেতর লুকিয়ে থাকা চাপাতি পড়ে যায়। পরে লোকজন একত্রিত হয়ে তাদের গণধোলায় দিয়ে পুলিশে সোর্পদ করে ।

এলাকাবাসীরা বলেন, সন্ধ্যার পর থেকে এইসব টোকাইদের জন্য নিরাপদে চলাচলের উপায় নেই। কাউকে নিরিবিলি স্থানে একা পেলেই অস্ত্রের মুখে সবকিছু ছিনিয়ে নেয় ।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, তাদেরকে স্থানীয়রা সন্দেহপ্রবণ ভাবে ঘুরাফেরা করার জন্য তাদেরকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। এদের মধ্যে একজন বোবা। তিনি বলেন, এদেরকে অস্ত্র মামলায় আটক করে কোর্টে চালান করা হয়েছে।

 

প্রতক্ষিণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G