পেট্রোল বোমায় ট্রাকের হেলপার নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৯:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

truckরাজশাহীতে পুঠিয়ায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় পুড়ে কয়লা হয়েছেন ট্রাকের এক হেলপার। এ ঘটনায় দগ্ধ হয়েছেন চালকও।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুরের এ ঘটনায় নিহত ও আহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুঠিয়া থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান, রাজশাহী থেকে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিলো। বেলপুকুর ব্রিজ পার হবার পর অবরোধকারীরা ট্রাকটিকে লক্ষ্য করে একটি পেট্টোলবোমা ছুড়ে মারে।

তিনি জানান, পেট্রোলবোমাটি ট্রাকের ভেতরে ঢুকে চালকের সহযোগীর গায়ে আগুন ধরে যায়। এসময় ট্রাকের সামনে দিয়ে তিনি লাফিয়ে পড়লে ওই ট্রাকের চাকার নিচে পিষ্ট হন তিনি।

এসআই আসাদুজ্জামান জানান, এসময় ওই ট্রাক চালকের সহকারীর মাথা পুরোটাই গলে যায়। পরে স্থানীয়রা এসে তার শরীরের ও ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকটির চালকও।

তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে পুঠিয়া থানায় নেয়া হয়েছে। এছাড়া হামলাকারীদের আটকে অভিযান চলছে।

প্রতিক্ষণ /এডি/মান্নান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G