রাজশাহীতে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১১:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩১ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

images (5)রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ললিতনগরে রেললাইনের ফিসপ্লেট খুলে নেয়ায় একটি লোকাল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাতে গোদাগাড়ী উপজেলার ললিতনগর রেলস্টেশনের অদূরে এই দুর্ঘটনাটি ঘটে। ফলে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, কে বা কারা ফিসপ্লেট খুলে রাখায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি ললিতনগর স্টেশনের কাছে পৌঁছালে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

এ দুর্ঘটনার পর আমনুরা স্টেশন থেকে উদ্ধারকারী একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার কাজ শুরু করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীরা বিকল্প উপায়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রতিক্ষণ/এডি/রিফাত 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G