রাজীব মীরের কবিতা

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৬:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডট কম

11041769_10152753728896989_8338194269138029398_nঅভিজিৎ                                                                             

শুধু তোমার জন্য, অভিজিৎ

প্রেম আর

স্বাধীনতার জন্য

আমরা কিন্তু
অপেক্ষা করি,
করতেই থাকি।
তোমরা আসো
আবার চলে যাও,
তবে আসো কেন?

হুমায়ূন আজাদকে তো তুমি চেন
চিন্তার স্বাধীনতার জন্য লড়তো
নৌকা ধানের শীষও ওঁরে ডরাতো
সে ও চলে গেছে
একই ভাবে,
তোমরা কেন আসো ?

বিশ্বাসের দর্শন নিয়ে আসার কী দরকার!
অবিশ্বাসের সংস্কার আর দীনের সরকার
সময়ের পার্থক্যতো দিবানিশি
কেউ কম কেউ বেশি
সকলেই করে চিৎকার,ধর ধর
ওরা শাহবাগী ,ওরা ব্লগার।

তো,এমনি করেই জঙ্গীরা জামিন পায়
আর তোমরা মরো ,মেরে ফেলা হয়
আমাদেরতো শুয়রের চামড়া,
সবই সয়,তবু ভয় ?
কিসের ভয়,এটাই তো জয়!

কোটি প্রাণ মানুষের

বিশ্বাস- অবিশ্বাস আর অভিসার
আমাদেরও কিন্তু ভিন্নমত আছে,চিন্তার
জীবন জাগে সবার আগে তাই
আমাদেরও কিন্তু কোথাও না কোথাও,লাগে!

ফুল এনে দেব,ফুল!
মিষ্টি গন্ধ,প্রেম শুঁকবে
বিশ্বাসের বিষ উবে যাবে
তবুও তোমরা সাপ-ই হবে!হও!

অভিজিৎরাও কিন্তু রয়েই যাবে,
ভয় হয়?
সত্যরে তবে চিন্তা দিয়ে লড়ো
কাপুরুষ,চাপাতি নিয়ে সরো
অযথাই
কুত্তার মতো কেন বাঁচো।
বেঁচে থাকো তো?নাকি মরো !

রাজীব মীর                                                                             

২৭ ফেব্রুয়ারি,জন্মদিন
একুশে বই মেলা,২০১৫
বাংলা একাডেমি,ঢাকা

প্রতিক্ষণ/এডি/রাজু, রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G