রাবিতে শিবিরের ধর্মঘট
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুধবার ও বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিবিরের নেতা শাহাবুদ্দিনকে ‘গুলি করে হত্যা’ ও শিবিরের অপর দুই নেতা মফিজুর রহমান ও হাবিবুর রহমানকে আটক করে ‘নির্যাতনের’ প্রতিবাদে এবং জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনাসহ ছয় দফা দাবিতে বুধ ও বৃহস্পতিবার ছাত্র ধর্মঘট ডাকা হলো।
এদিকে, গত শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে এ ধর্মঘটের আহবান করা হয়। তবে তাদের ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্বাভাবিকভাবেই ক্লাস চলছে। ধর্মঘটের সমর্থনে ছাত্রদলের কোনো কর্মসূচিও লক্ষ করা যায়নি।
প্রতিক্ষণ /এডি/হাবিব
























