রেকর্ড গড়লেন সাকিব

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

sakibপ্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।
বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মানুকা ওভালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আফগানদের বিপক্ষেই মাইলফলকটি স্পর্শ করেন সাকিব।

একদিনের ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ২৩ রান প্রয়োজন ছিল সাকিবের।ইনিংসের ২৬তম ওভারে সৌম্য সরকার সাজঘরে ফেরার পর ব্যাটিংয়ে আসেন সাকিব। এসেই আফগান বোলারদের ভালোভাবে সামলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

২৩ রান তুলে নিতে ২৬ বল খরচ করেন সাকিব। ৩টি বাউন্ডারি হাঁকান বাহাতি এই ব্যাটসম্যান। এ রিপোর্ট লিখা পর্যন্ত সাকিবের রান ২৫। বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৫।

আন্তর্জাতিক ক্রিকেটে এটি সাকিবের ১৪২তম ম্যাচ। এই ম্যাচের আগে ১৩৫ ইনিংসে ৩৪.৫৮ গড়ে সাকিব ৩৯৭৭ রান করেন। ৬টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ২৬টি হাফসেঞ্চুরির ইনিংসও।

এদিকে চারহাজার রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ ছিল তামিম ইকবালেরও। ম্যাচে ২৯ রান করতে পারলেই চারহাজার রানের মাইলফলক স্পর্শ করতেন দেশসেরা ওপেনার।

কিন্তু আফগানদের বিপক্ষে ১৯ রানের বেশি করতে পারেনি তামিম। ৪২ বলে ২ বাউন্ডারিতে ১৯ রান করেন তামিম। ১৩৬ ম্যাচে ১৩৫ ইনিংসে তামিমের রান ৩৯৯০। ৪টি সেঞ্চুরির সঙ্গে ২৭টি হাফসেঞ্চুরির ইনিংসও রয়েছে তামিমের।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G